Logo
শিরোনাম

সিটি করপোরেশন এলাকাকে গ্রিন সিটিতে রূপান্তরিত করবো: আইভী

প্রকাশিত:শনিবার ০১ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৯৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, মানুষের যা যা চাহিদা আমার সাধ্যে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাধ্যের মধ্যে রেখে সে কাজগুলো করেছি। তাই আমি পুনরায় নির্বাচিত হলে সিটি করপোরেশন এলাকাকে গ্রিন সিটিতে রূপান্তরিত করব। মানুষের চাহিদামতো কাজগুলো সম্পন্ন করব।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের আদমজী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এ কথা বলেন আইভী।

আইভী বলেন, আমার সাথে জনগণের সম্পর্ক পুরনো। আমি সিটি করপোরেশনে দীর্ঘ ১০ বছর ধরে কাজ করছি। আপনারা নিজেরাও দেখেছেন। প্রতিপক্ষের সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন যে কাজ করে তার সমালোচনা থাকবে। যিনি সমালোচনা করছেন তিনি হুট করে না জেনে এসব কথা বলছেন। আমি যা-কিছু করেছি মানুষের কল্যাণে করেছি নগরবাসীর কল্যাণে করেছি।


আরও খবর