Logo
শিরোনাম

সিলেটে এবার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত

প্রকাশিত:বুধবার ০৭ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২২১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটে আবারও ভূমিকম্প হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল সোয়া ৯টায় জেলায় রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসামের লক্ষ্মীপুর জেলায়।

সিলেট আবহাওয়া ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, এর উৎপত্তিস্থল ভারতের লক্ষ্মীপুরে হওয়ায় সিলেটে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট নগরের নবাবরোড এলাকার বাসিন্দা ব্যবসায়ী তালেব হোসেন জানান, মৃদু ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

এর আগে, ২৯ মে থেকে ৭ জুনের মধ্যে সিলেটে গত ১০দিনের ব্যবধানে ৯ দফায় ভূমিকম্প অনুভূত হয়। যার সাতবারই উৎপত্তিস্থল সিলেটের জৈন্তাপুর উপজেলা ছিল।


আরও খবর