Logo
শিরোনাম

কুলাউড়ায় জঙ্গি আস্তানায় সিটিটিসির অভিযান, আটক ৯

প্রকাশিত:শনিবার ১২ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ৩৫৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৯ জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি।

শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। পরে ভোর রাতে অভিযান চালিয়ে ৫ জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করা হয় বলে জানান, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান।

কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম জানান, তার ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামে বাইশালী বাড়ি এলাকায় টিলার ওপর নতুন নির্মাণ হওয়া একটি বাড়িতে অভিযান চালায় আইশৃঙ্খলা বাহিনী।

অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মৌলভীবাজারে কুলাউড়া থানায় দূর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় সিটিটিসি। এ সময় ৯ জনকে আটক করা হয়। বিস্তারিত ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।


আরও খবর