Logo
শিরোনাম

র‌্যাবের অভিযানে রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত আটক

প্রকাশিত:মঙ্গলবার ২১ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৭৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।

এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি শটগান এবং একটি পাইপগানসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, সোমবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে আজ (মঙ্গলবার) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

নিউজ ট্যাগ: ডাকাত আটক

আরও খবর