Logo
শিরোনাম

রবিবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রকাশিত:শনিবার ০৯ এপ্রিল ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটে আগামী রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সিলেট কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ তুলে তাদের প্রত্যাহারের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

শুক্রবার (৮ এপ্রিল) সকালে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিআরটিএ সিলেটের কর্মকর্তা (এডি) সানাউল হক ও রেকর্ড রুমের কর্মচারী দেলোয়ার সীমাহীন দুর্নীতি করছেন। ঘুষের জন্য তারা পরিবহন শ্রমিকদের নানা হয়রানি করে থাকেন। তাই বাধ্য হয় সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।


আরও খবর