
নারায়ণগঞ্জের
ফতুল্লায় আয়শা বেগম নামে অসুস্থ এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার
লুটের অভিযোগ উঠেছে। বুধবার ঘটনার দুইদিন পর নিহতের মেয়ে নাছরিন বাদী হয়ে ফতুল্লা মডেল
থানায় মামলা করেছেন। তবে পুলিশের দাবি ঘটনাটি রহস্যজনক। সোমবার রাতে ফতুল্লার পশ্চিম
তল্লা গ্রীণরোড এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার বাদী নাছরিন
এজাহারে উল্লেখ করে জানান, তার (৪৭) স্বামী উজ্জল বাহরাইন প্রবাসে থাকার সময় মারা যান।
তার দুই ছেলে বাহরাইন থাকেন। প্রবাসে থাকা দুই ছেলের দুই স্ত্রী এবং বৃদ্ধা মা আয়শাসহ
একসঙ্গে নিজ বাসায় বসবাস করেন তিনি। গত সোমবার বাসার সবাই বেড়াতে যায় এবং বৃদ্ধা আয়শা
একাই বাসায় ছিলেন। রাতে বাসায় ফিরে দেখেন তার মা আয়শাকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা
ঘর থেকে ৫০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক শেখ দীপু জানান, হত্যাকাণ্ড আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। পুলিশের পাশাপাশি পিবিআই তদন্ত করছে। আশা করি দ্রুত এ হত্যার রহস্য উদঘাটন করতে পারব।

