Logo
শিরোনাম

কুশিয়ারায় ধরা পড়ল আড়াই মণের বাঘাইড়!

প্রকাশিত:মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ২৪১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে আড়াই মণ ওজনের একটি বাঘাইড় মাছ। বিক্রির জন্য সেটা নেওয়া হয় সিলেট মহানগরের কাজির বাজার মাছের আড়তে।

সেখান থেকে মাছটি কিনে নিয়েছেন লালবাজারের মাছ ব্যবসায়ী আলাউদ্দিন।

তিনি জানান, সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে মাছটি। ওজন আড়াই মণের বেশি।

মাছটির দাম হাঁকানো হয়েছে দেড় লাখ টাকা। এককভাবে কেউ না নিলে কেটে বিক্রি করবেন হবে বলে জানান ব্যবসায়ী আলাউদ্দিন। তিনি প্রায়ই বাজারে বিশাল আকৃতির মাছ বিক্রি করেন। এর আগেও কাজির বাজারে বিশাল আকৃতির বাঘাইড় মাছ তুলেছেন তিনি। এবারের মাছটি ৬০ হাজার টাকায় কিনে এনেছেন।

মাছ ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, আড়াই মণ ওজনের মাছটির একক ক্রেতা পাওয়া না গেলে মঙ্গলবার সকালে কেটে বিক্রি করব। প্রতি কেজি দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি করব। কেজি হিসেবে নেওয়ার জন্য ইতোমধ্যে ৮ জন নাম লিখিয়েছেন।


আরও খবর