Logo
শিরোনাম

কোম্পানীগঞ্জে দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:বুধবার ২৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটের কোম্পানীগঞ্জে দশম শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কোম্পানীগঞ্জ উপজেলা সদরের হাজী ফিরোজ মিয়ার বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমি আক্তার উপজেলার তেলিখাল ইউনিয়নের চাতলপাড় গ্রামের সৌদিপ্রবাসী আবদুল আলীমের মেয়ে। সে কোম্পানীগঞ্জ থানার সদর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। মা ও ছোট এক ভাইসহ হাজী ফিরোজ মিয়ার বিল্ডিংয়ে তারা ভাড়া থাকত সে।

প্রতিবেশীরা জানায়,তার মা পাশের বাসায় গেলে সুমি ঘরের দরজা বন্ধ করে। পরবর্তীতে তার মা বাসায় এসে ডাকাডাকি করেন। এ সময় ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিলে সুমিকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। সুরতহাল শেষে মৃতের মরদে ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


আরও খবর