Logo
শিরোনাম

ছাত্রীর পর এবার এমসি কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:শুক্রবার ২৭ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেটের মুরারী চাঁদ (এমসি কলেজ) কলেজের রাহুল নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট নগরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৮ কিলোমিটার দূরের গোয়াবাড়ি এলাকার মোহনা আবাসিক এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

জালালাবাদ থানা পুলিশ জানায় ওই বাসায় রাহুল মেসে থাকতেন।

রাহুল এমসি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তিনি সুনামগঞ্জের শাল্লা থানার কেউরালা গ্রামের মন মোহন দাসের ছেলে।

জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মো. খালেদ মামুন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পেয়ে উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা এটি আত্মহত্যা, তবুও বাকিটা তদন্তে বের হবে।

এর আগে গত বুধবার (২৫ মে) সকালে এমসি কলেজের ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে স্মৃতি রাণী দাস (২০) নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। হোস্টেল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধারের দুদিন পর এবার সৌরভ দাস রাহুল (২৪) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


আরও খবর