
অবকাশ যাপনে গিয়ে
লেকের পানিতে ডুবে প্রাণ হারালেন দুই যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি। এ ঘটনায় আরেকজন
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি পানিতে না ডুবলেও ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারিয়ে হাসপাতালে
ভর্তি রয়েছেন। নিউইয়র্ক আপস্টেটে বেথেল টাউনের হোয়াইট লেকে (সমুদ্র সংলগ্ন) স্থানীয়
সময় গত ২৮ আগস্ট দুপুরে গোসল করার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন যুক্তরাষ্ট্রস্থ
কুমিল্লা জেলার বড়োরা উপজেলা এসোসিয়েশন’র উপদেষ্টা নিউইয়র্ক সিটির বেলরোজের বাসিন্দা
রুহুল আমীনের (পেড্ডা গ্রাম অধিবাসী) জামাতা আফরিদ হায়দার (৩৪) ও ছোট ছেলে বাছির আমীন
(১৮)। ঘটনাস্থল থেকে রুহুল আমিনের ছোট মেয়ে
নাসরিন আমীনকে (২১) গুরুতর অবস্থায় নিকটস্থ গারনেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা
আইন প্রয়োগকারী কর্মকর্তা, ইএমএস এবং ফায়ার ডিপার্টমেন্টের অপারেশনের এক সেনা জানান,
হোয়াইট লেকের তীরের কাছাকাছি পানি থেকে এ তিনজনকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের
অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এছাড়া ছোট মেয়ে
নাছরীন আমীন স্থানীয় হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আফরিদ হায়দার
ও বাছির আমীন এর রূহের মাগফেরাত এবং নাছরীন আমীনের জন্য দোয়া কামনা করেছেন তার পরিবারের
সদস্যরা।
এদিকে দুই বাংলাদেশির
মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

