
যুক্তরাজ্যে ভ্রমণে কড়াকড়ি বা রেড লিস্ট
তালিকা থেকে বাদ গেল বাংলাদেশের নাম। আগামী বুধবার ভোর ৪টা থেকে এটি কার্যকর হবে বলে
ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। বাংলাদেশ, তুরস্কসহ আটটি দেশের ওপর থেকে এ নিষেধাজ্ঞা
তুলে নেওয়া হচ্ছে। এতে হোটেল কোয়ারেন্টাইন ছাড়াই ব্রিটেনে ভ্রমণের সুযোগ পাবেন দেশগুলোর
নাগরিকরা।
রেড লিস্ট মুক্ত করার জন্য বাংলাদেশি বংশোদ্ভূত
ব্রিটিশ পার্লামেন্ট সদস্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, লন্ডনের হাইকমিশনের তৎপরতা
আর কমিউনিটির মানুষের দাবির মুখে শেষ পর্যন্ত এ ভোগান্তির অবসান হতে যাচ্ছে।
জানা গেছে, বাংলাদেশ এতদিন রেড লিস্টে
থাকায় কয়েক হাজার ব্রিটিশ নাগরিক হোটেল কোয়ারেন্টাইনের ঝক্কি এড়াতে কয়েক মাস ধরে বাংলাদেশে
অবস্থান করছেন। অপরদিকে বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে হোটেল কোয়ারেন্টাইন
এড়াতে অনেকে ভিসা পেয়েও ব্রিটেনে যেতে পারছেন না।

