Logo
শিরোনাম

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত:মঙ্গলবার ১৪ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২০৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাজেদুর রহমান (২৪) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ জুন) দিবাগত রাতে উপজেলার আমতলী বাজারে এই ঘটনা ঘটে।

নিহত মাজেদুর রহমান দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের ৮ নম্বর রেলঘুন্টি এলাকার আজিমুল রহমানের ছেলে এবং ওই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বলেন, মাজেদুরকে ৭/৮ জন কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।


আরও খবর