Logo
শিরোনাম

যৌনপল্লীর মালকিন আলিয় ভাট

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২২১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সঞ্জয় লীলা বানসালি প্রকাশ করলেন তার নতুন সিনেমার টিজার। সেখানে মাফিয়া কুইনস অফ মুম্বাই গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি চরিত্রে হাজির হয়ে চমকে দিয়েছেন আলিয়া ভাট। বলিউড মেতেছে তার বন্দনায়। এক ঝলকেই মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।

টিজারে দেখা গেল কপালে বড় লাল টিপ। লম্বা বিনুনি। পরনে ঘাগরা, মাথা ঢাকা ওড়নায়। চেয়ারের উপর পা তুলে বসে রয়েছেন গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ওরফে আলিয়া ভাট।

নিজের ইনস্টাগ্রাম পেজে গাঙ্গুবাঈয়ের পোস্টার শেয়ার করেছেন অভিনেত্রী। যা দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। প্রশংসা করছেন শাহরুখ খানের মতো বলিউড তারকারাও। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন আলিয়া ভাটকে।

বুধবারই দর্শকদের চমকে দেবেন বলে আগেই ঘোষণা করেছিলেন সঞ্জয় লীলা বানসালি। আর করেছেনও তিনি। জন্মদিনের দিন সামনে এনেছেন এই ছবির টিজার।

হুসেন জাইদির লেখা বই মাফিয়া কুইনস অফ মুম্বই থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক সঞ্জয় তৈরি করেছেন গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি। মুখ্য চরিত্রে আলিয়া ভাট। আর এই ছবির মাধ্যমেই অন্য এক আলিয়া ভাটকে পেতে চলেছেন সিনেপ্রেমীরা।

ষাট দশকের কামাথিপুরা যৌনপল্লীর প্রভাবশালী মালকিনের জীবনের উপর তৈরি হয়েছে এই ছবি। এটি পরিচালকের দশ নম্বর ছবি। আলিয়া ছাড়াও অনান্য চরিত্রে রয়েছেন অজয় দেবগণ, ইমরান হাশমি, হুমা কুরেশির মতো অভিনেতা-অভিনেত্রীরা।


আরও খবর