Logo
শিরোনাম

যেসব এলাকায় আজ লোডশেডিং হবে না

প্রকাশিত:শনিবার ০৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৪৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিদ্যুৎ সাশ্রয়ে ১৯ জুলাই থেকে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু করে সরকার। এরপর থেকে প্রতিদিনই বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো কোন এলাকায় কখন লোডশেডিং হবে তার সময়সূচি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে আসছে। তবে দীর্ঘদিন পর এই তালিকা প্রকাশ করেনি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।

শুক্রবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ডিপিডিসি সার্ভিস এলাকায় শনিবার (৩ সেপ্টেম্বর) কোনো লোডশেডিং হবে না। অর্থাৎ ডিপিডিসির গ্রাহকরা আজ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই মুহূর্তে ডিপিডিসি এলাকায় কোনো লোডশেডিং নেই। তবে লোড কম বরাদ্দের প্রাপ্তিতে লোডশেডিং আরোপিত হতে পারে বিধায় হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে সবাইকে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে রয়েছে ডিপিডিসি।


আরও খবর