Logo
শিরোনাম

যে কারণে পদত্যাগ করলেন জেলেনস্কির উপদেষ্টা

প্রকাশিত:বুধবার ১৮ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির প্রভাবশালী উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ পদত্যাগ করেছেন। রাশিয়ার চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে নেতিবাচক মন্তব্য করে সাধারণ ইউক্রেনীয় ও রাজনীতিবীদদের চাপে পড়েন তিনি। এর জেরেই প্রেসিডেন্টের উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

এক বিবৃতিতে নিজের পদত্যাগের কথা জানিয়ে আরেস্তোভিচ বলেছেন, আমি ভিকটিম ও তাদের পরিবার, দানিপ্রোর বাসিন্দা এবং বাকি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যারা দানিপ্রোর আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আমার ভুল তথ্যের কারণে কষ্ট পেয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১৪ জানুয়ারি দানিপ্রোর একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন আরও ২০ জন।

ইউক্রেনে দাবি করেছে, রাশিয়া এ হামলা চালিয়েছে। তবে রাশিয়ার দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেন। যেটির আঘাতে রুশ ক্ষেপণাস্ত্রটি আবাসিক ভবনের ওপর গিয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

পরে এ বিষয়ে জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ বলেছিলেন, ইউক্রেনের সেনাদের কারণেই হয়ত ওই আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র পড়েছে। তার এ মন্তব্যের জেরে পরবর্তী সময়ে এ ঘটনার জন্য ইউক্রেনকে পুরোপুরি দায়ী করে রাশিয়ায় প্রচারণা চালানো হয়।

ওলেক্সি আরেস্তোভিচ যুদ্ধ শুরুর পর ইউক্রেন এবং রাশিয়া দুই দেশেই বেশ পরিচিত হয়ে উঠেছেন। কারণ, ইউটিউবে যুদ্ধ নিয়ে নিয়মিত আপডেট দেন তিনি। ওলেক্সি আরেস্তোভিচের পদত্যাগ নিয়ে এখন পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মুখ খোলেননি বলেও বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।


আরও খবর