Logo
শিরোনাম

যে কারণে দর্জি হলেন প্রভা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পোশাক শ্রমিকদের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক। যার নাম বিউটি টেইলার্স। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এ ছাড়াও আছেন মোস্তাফিজুর নুর ইমরান, হাসান মাসুদ, ফারজানা ছবি, আলো হক, অলংকার চৌধুরী, জীবন রায়, তৌফিকুল হাসান নিহাল প্রমুখ। ২০ পর্বের নাটকটি পরিচালনা করেছেন আতিক জামান ও গল্প ভাবনায় খালেদ সজীব।

বিউটি টেইলার্স, ধারাবাহিকটি সম্পর্কে এর প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, এটি শতভাগ বিনোদনধর্মী নাটক। চিত্রনাট্য থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের ক্ষেত্রেও বিনোদনকেই প্রধান্য দেওয়া হয়েছে। আমার বিশ্বাস, আসছে ঈদে এই নাটকটি সকল-শ্রেণির দর্শককে শুধু আনন্দ দিতেই সক্ষম হবে না, তাদেরকে নিয়ে যাবে তাদের সোনালি স্মৃতির অতীতে। টেইলার্স মালিকদের প্রতিদিনের সাধারণ গল্পেই অপ্রকাশ্য চাওয়ার সুখ আছে, আছে না পাওয়ার কষ্ট, আছে দুঃখ, মান-অভিমান, ভালোবাসার রং বদল। আর ঠিক সেই গল্পটাই এই নাটকে তুলে ধরা হয়েছে।

এদিকে প্রভাকে দেখা যাচ্ছে কাউন্টডাউন নামের একটি ধারাবাহিক নাটকে। গত ৩১ মে থেকে আরটিভিতে প্রচার হচ্ছে এটি।  ধারাবাহিকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। শাহ মো. নাঈমূল করিমের রচনায় এতে আরও অভিনয় করেছেন সজল, তৌসিফ মাহবুব, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, সজল, আরফান আহমেদ প্রমুখ।


আরও খবর