Logo
শিরোনাম

যাত্রীবাহী বাসে ভিক্ষাবৃত্তি করতে উঠে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত:রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১৩৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর পল্টন মোড়ে যাত্রীবাহী বাস থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স ৭৫ থেকে ৮০ বছর। আজ রবিবার ঘটনাটি ঘটে। বৃদ্ধের পরনে ছিল চেক লুঙ্গি ও আকাশি রঙের পাঞ্জাবি। তিনি যাত্রীবাহী বাসে ভিক্ষাবৃত্তি করতেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্টন থানার এসআই সফিজ উদ্দিন বলেন, খবর পেয়ে আজ দুপুরে পল্টন মোড়ে মিডওয়ে যাত্রীবাহী বাস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জানা গেছে মৃত ব্যক্তি যাত্রীবাহী বাসে ভিক্ষাবৃত্তি করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে বা শারীরিক অসুস্থতা থেকে কিংবা স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।


আরও খবর