Logo
শিরোনাম

ইয়েমেনে একদিনে বজ্রপাতে ১৩ জনের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২৩ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইয়েমেনে একদিনে বজ্রপাতে অন্তত ১৩ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে গালফ নিউজ ও আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির হাজ্জাহ প্রদেশের বিভিন্ন এলাকায় একাধিক বজ্রপাতের ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে এবং এ সময়ে আহত হয়েছেন আরও অন্তত আট জন।

স্থানীয় আরেকটি সংবাদমাধ্যমের বরাতে আনাদুলু এজেন্সি জানিয়েছে, ইয়েমেনের আমরান প্রদেশের একটি শেষকৃত্যানুষ্ঠানে বজ্রপাত হলে অন্তত ছয় জন নারীর মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ১৩ জন।

এদিকে, জাতিসংঘ জানিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে সাম্প্রতিক বন্যায় অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রতিষ্ঠান ওসিএইচএএর এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৮ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


আরও খবর