Logo
শিরোনাম

ওয়েব শুরুর পথে ইলিয়ানা

প্রকাশিত:মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দক্ষিণ ভারতের ছবি তো বটেই, বরফি, রেইড, রুস্তম-এর মতো হিন্দি সিনেমার কল্যাণে দিনকাল ভালোই কাটছিল ইলিয়ানা ডিক্রুজের। কিন্তু কয়েক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত তিনি। গত বছর তাঁর সিনেমা দ্য বিগ বুল ওটিটিতে মুক্তি পায়। এর পর থেকেই তাঁর নতুন কাজের খবর নেই। তবে ফিরলেন বড় খবর নিয়েইপ্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করছেন ইলিয়ানা।

দ্য ফেম গেম পরিচালক কারিশমা কোহলির নতুন সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। নারীপ্রধান এই সিরিজের নাম এখনো ঘোষণা করা হয়নি। কেবল ওয়েব সিরিজেই নয়, এটি হতে যাচ্ছে কোনো প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে তাঁর প্রথম অভিনয়। যদিও প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় নিয়ে ইলিয়ানা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

তবে ইলিয়ানার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সিরিজের সবকিছুই চূড়ান্ত, কেবল ঘোষণা হওয়াই বাকি। সূত্রটি আরও জানায়, মূলত ব্যক্তিগত কারণেই বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন ইলিয়ানা। দীর্ঘদিনের প্রেমিক অস্ট্রেলিয়ার আলোকচিত্রী অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিছুদিন আড়ালে ছিলেন, একটু স্বাভাবিক হওয়ার পর কাজে ফিরেছেন। এদিকে কিছুদিন আগেই খবর রটেক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়েন লরেন্ট মিশেলের সঙ্গে প্রেম করছেন ইলিয়ানা। গত ১৬ জুলাই জন্মদিন কাটাতে দলবল নিয়ে মালদ্বীপে যান ক্যাটরিনা। তাঁর দলে ছিলেন ইলিয়ানা ও সেবাস্টিয়েনও। তখনই তাঁদের প্রেম নিয়ে খবর রটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, চলতি বছরের শুরু থেকে প্রেম করছেন ইলিয়ানা ও সেবাস্টিয়েন। ইলিয়ানা মুখ না খুললেও কফি উইথ করণ-এর একটি পর্বে দুজনের প্রেমের বিষয়টি যে সত্যি, সেটা পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছেন করণ জোহর ও ক্যাটরিনা। নতুন ওয়েব সিরিজ ছাড়াও চলতি বছর আরও দুই সিনেমায় দেখা যাবে ইলিয়ানাকে। তার মধ্যে একটি তেরা কেয়া হোগা লাভলি। যেখানে তাঁর জুটি রণদীপ হুদা। আরেকটি লাভারস যে ছবিতে ইলিয়ানা ছাড়াও আছেন বিদ্যা বালান ও প্রতীক গান্ধী।


আরও খবর