Logo
শিরোনাম

ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে কাজলের

প্রকাশিত:বুধবার ২০ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৯৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডিজনি প্লাস হটস্টারে আসছে কাজলের প্রথম ওয়েব সিরিজ। একটি টিজারের মধ্য দিয়ে এর ঘোষণা দেয়া হয়েছে। বেশ লম্বা সময় ধরেই কাজল এ সিরিজের সঙ্গে যুক্ত থাকবেন বলে মনে করা হচ্ছে। সিরিজ ঘোষণার এ টিজারে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমার পালাট দৃশ্যটির উল্লেখ করা হয়। টিজারের শিরোনাম দেয়া হয়েছে, ডিজনি প্লাস হটস্টারে এক তারকার অভিষেক

৪২ সেকেন্ডের এ টিজারের পুরোটা সময়ে কাজলকেই কেন্দ্রে রাখা হয়েছে। টিজার শেয়ার করে ডিজনি প্লাস হটস্টার লিখেছে, কুছ কুছ হো রাহা হ্যায়। তুম নেহি সামঝোগে। আন্দাজ করা যায় কী নিয়ে আসছি আমরা? তারা অবশ্য বলছেন কাজলকে সম্পূর্ণ নতুন রূপে দেখা যাবে এ সিরিজে। কাজল নিজেও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, নতুন ধারায় কাজ করা চ্যালেঞ্জের বিষয়। কিন্তু আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। ওটিটির একটি বড়সংখ্যক দর্শক রয়েছে এবং আর্যা ও রুদ্রর মতো শো দেখেছি বলেই মনে করি এক্ষেত্রে ডিজনি প্লাস হটস্টারই আমার জন্য সেরা প্লাটফর্ম।

সিরিজের গল্প বা কাস্টের অন্যান্য সদস্যের সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে কিছু সূত্রের ওপর ভিত্তি করে ধারণা করা হচ্ছে কাজল এখানে মধ্যবয়সী এক মায়ের চরিত্রে অভিনয় করবেন, যাকে পরিবারের প্রয়োজনে পুনরায় কাজে নামতে হয়। সিরিজটির পরিচালক হতে যাচ্ছেন সুপ্রন বর্মা। সিরিজটির গল্প একাধিক সিজনে ভাগ করা হবে। এর আগে কাজল নেটফ্লিক্সের সিনেমা ত্রিভঙ্গ দিয়ে তার ওটিটি যাত্রা করেন।

নিউজ ট্যাগ: কাজল

আরও খবর