Logo
শিরোনাম

ওয়ারীতে হাতের কবজি বিচ্ছিন্ন : আসামি ওমর গ্রেফতার

প্রকাশিত:বুধবার ০৭ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৯১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর ওয়ারীতে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্নের ঘটনায় করা মামলার আসামি ওমর আশরাফ ফারুককে (৩২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (৫ সেপ্টেম্বর) মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে।

র‍্যাব জানায়, মোহাম্মদপুর থানাধীন সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত ওমর আশরাফ ফারুককে (৩২) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

গত ৩ সেপ্টেম্বর রাতে ওয়ারী থানাধীন গোপীবাগ এলাকায় মো. আলমগীর হোসেন (৪৩) এশার নামাজ আদায়ের বাসা থেকে বের হন। বাসা থেকে বেরিয়ে তিনি গোপীবাগ এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামল করে দুর্বৃত্তরা। তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং তার বাম হাতের কবজি কেটে ফেলে। পরে আলমগীরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা আলমগীরকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এ ঘটনায় আলমগীরের পবিবার বাদী হয়ে ওমর আশরাফ ফারুকসহ ৯ জন ও অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে ওয়ারী থানায় হত্যাচেষ্টা মামলা করে।


আরও খবর