Logo
শিরোনাম

ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে ৩৬০

প্রকাশিত:সোমবার ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৬৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তুরস্কের নূরদাগি শহরে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৬০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় তুরস্ক ও সিরিয়ায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় আটশ জনে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে বহু ভবন ধ্বসে পড়েছে, যেখানে বহু মানুষ আটকা পড়ে আছেন।সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বলছে, দেশটির আলেপ্পো, লাতাকিয়া, হামা এবং টারতুস প্রদেশে ৩৬০ জন নিহত হয়েছেন। এতে ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

জানা গেছে, প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় উদ্ধার তৎপরতা ব্যাহত হতে পারে।অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ঘটনার দুই ঘণ্টার মধ্যে ৪২ বার ভূকম্পন অনুভূত হয়েছে।ইউএস, এআইডিসহ দাতা সংস্থাগুলোকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের দাবি, দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাকে কীভাবে সাহায্য করতে পারে, তা মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন জো বাইডেন।


আরও খবর