Logo
শিরোনাম

ভোটাধিকার স্থগিত করা হয়েছে শাকিব খানের

প্রকাশিত:শুক্রবার ২৫ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৫ আগস্ট ২০২৩ | ১০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শাকিব খান নায়ক হিসেবে পরিচিত বটে। তবে প্রযোজক হিসেবেও সফল। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে বেশ কয়েকটি হিট সিনেমা নির্মিত হয়েছে। সেই সুবাদে তিনি প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য। একটি নিয়ম না মানার কারণে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে।

নির্বাচনকে সামনে রেখে সমিতির সদস্যপদ হালনাগাদ করা হয়েছে। তৈরি করা হয়েছে ভোটার তালিকাও। এক্ষেত্রে সদস্যদের চাঁদা ও কিছু কাগজপত্র জমা দেয়ার বিধান রয়েছে। শাকিব চাঁদা দিলেও আয়করের কাগজ বাদ পড়েছে। এ কারণেই তার ভোটাধিকার স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে থাকার কারণে বিষয়টি নিয়ে শাকিব খানের প্রতিক্রিয়া জানা যায়নি।

প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু গণমাধ্যমকে জানান, শাকিবের সদস্যপদ বাতিল করা হয়নি। কেবল স্থগিত করা হয়েছে। অর্থাৎ আগামী নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন না। শাকিব আয়কর সংক্রান্ত কাগজ জমা দেননি। সে কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সমিতি। তবে এর বিপরীতে তার আপিল করার সুযোগ রয়েছে। 

নিউজ ট্যাগ: শাকিব খান

আরও খবর