Logo
শিরোনাম

ভেড়ামারার ক্যানেলে মিলল তরুণীর বিবস্ত্র লাশ

প্রকাশিত:বুধবার ১৭ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ২৫৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুষ্টিয়া থেকে এস এম সুমন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অজ্ঞাত পরিচয়ে (২৪) এক তরুণীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার(১৭ই ফেব্রুয়ারি) সকালে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর বটগাছ নামক স্থানের জিকে ক্যানালের নিচ পানির কিনারায় পড়ে থাকা অজ্ঞাতনামা আনুমানিক (১৮) বছর বয়সের এক মেয়ের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে ভেড়ামারা থানা পুলিশ।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল জানান, মৃত নারীর পরিচয় এখন পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি,  তবে কিছু আলামত পাওয়া গেছে।  লাশের ময়না তদন্ত করার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে এলাকাবাসীর দাবি তাকে তামাকের ক্ষেতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে, ধর্ষকরা মেরে রেখে যায়।

এমন ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন‍্য এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।


আরও খবর