Logo
শিরোনাম

ভেঙে গেল নায়িকা মাহির সংসার

প্রকাশিত:রবিবার ২৩ মে ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৩৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অবশেষে গুঞ্জন সত্যি হলো। নায়িকা মাহির সংসারে ভাঙন দেখা দিল। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই খবরটি জানালেন মাহিয়া মাহি। তবে ঠিক কবে এবং কী কারণে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তা জানাননি এ নায়িকা।

শনিবার (২২ মে) দিবাগত রাত দেড়টার দিকে মাহি তার ফেসবুকে লেখেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেক। আমি তোমাদের আজীবন মিস করব।

স্ট্যাটাসের সত্যতা যাচাই করতে রবিবার (২৩ মে) সকালে মাহির ব্যক্তিগত নাম্বারে ফোন করে পাওয়া যায়নি তাকে।

তবে শনিবার রাতে দেশীয় একটি সংবাদমাধ্যমকে মাহি বলেন, বিষয়টি সত্যি। তবে অনুরোধ করব নেতিবাচক কিছু না লেখার। আমি চাই পরস্পরের সম্মানবোধটা বাঁচুক।

শনিবার (২২ মে) একটি স্ট্যাটাসে মাহি লেখেন, কখনো সম্পর্কের চেয়ে আত্মসম্মান বেশ গুরুত্বপূর্ণ।

তার আগে ১২ মে অপুর সাথে দুটি ছবি শেয়ার করে মাহি লেখেন, গত ৮৬৪০০ মিনিট ধরে ভাবছি তোমাকে নিয়ে গুনে গুনে ৫১টা লাইন লিখবো। কিন্তু কিভাবে যে লিখবো, ঠিক কোত্থেকে শুরু করবো সেটাই ভেবে পাচ্ছি না। আচ্ছা আমি কি আর কোনোদিন গুছিয়ে কথা বলাটা শিখব না তাই না? তুমি তো আমাকে কিছুই শিখাতে পারলা না, এটা কি ঠিক?

নিউজ ট্যাগ: মাহিয়া মাহি

আরও খবর