Logo
শিরোনাম

ভাইয়ের জানাজা: প্যারোলে মুক্তি পাচ্ছেন হাজি সেলিম

প্রকাশিত:শুক্রবার ০১ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কারাবন্দি ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের বড় ভাই হাজী কায়েস (৭২) মারা গেছেন। ভাইয়ের জানাজা, দাফন-কাফনের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন হাজী সেলিম। এর আগে তিনি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন।

শুক্রবার (১ জুলাই) সকাল ৭টা ২০ মিনিটে হাজী কায়েস তার শ্যামলীর নিজ বাসায় মারা যান। এর পরপরই প্যারেলে মুক্তির আবেদন করেন হাজী সেলিম।

হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। তার নামাজে জানাজা চকবাজার শাহী জামে মসজিদে জুম্মার নামাজের পর অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

মহিউদ্দিন আহমেদ বলেন, বড় ভাইয়ের জানাজায় ও দাফনে অংশ গ্রহণের জন্য সংসদ সদস্য হাজী মো. সেলিম জুমার নামাজের পর প্যারোলে মুক্তি পান।

ঢাকে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, তিনি প্যারোলে মুক্তি পেয়েছেন। তার ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নিতে তিনি আবেদন করেছিলেন।

গত ২২ মে দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত।

একদিন কারাগারে থাকার পরদিন থেকে অসুস্থতাজনিতা কারণে আদালতের নির্দেশে কারাগারের তত্ত্বাবধানে হাজী সেলিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজ ট্যাগ: হাজি সেলিম

আরও খবর