Logo
শিরোনাম

ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ ফুটবল দল

প্রকাশিত:শনিবার ১৮ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২৪৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতের মেয়েদের হারাল বাংলাদেশ। শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে মারিয়া মান্ডার দল। পাঁচ দলের টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট।

শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ফুটবল দল।

খেলার অষ্টম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেছেন শামসুন্নাহার সিনিয়র।

ভারতকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার পাশাপাশি ফাইনাল খেলার স্বপ্ন আরও উজ্জ্বল করল বাংলাদেশের মেয়েরা। রোববার শ্রীলংকার বিপক্ষে প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।


আরও খবর