
চিত্রনায়িকা দীঘি এবার হিন্দি গানের মডেল
হলেন। ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান টি-সিরিজের ব্যানারে একটি মিউজিক ভিডিওতে এই নায়িকাকে
মডেল হিসেবে দেখা যাবে।
‘হোঁটো পে নাম
তেরা’ শিরোনামে গানটির
কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। গানটি গেয়েছেন ন্যানসি ও প্রেম। এর ভিডিও নির্মিত হয়েছে
মানিকগঞ্জের ফিল্ম ভ্যালিতে। ভিডিও নির্মাণ করেছেন ইভান মনোয়ার।
মিউজিক ভিডিওটি নিয়ে উচ্ছ্বসিত দীঘি। গান
প্রসঙ্গে তিনি বলেন, ‘হিন্দি গানের মডেল হওয়া আমার জন্য নতুন
অভিজ্ঞতা। গানটিও দারুণ হয়েছে! ন্যানসি আপা আমার প্রিয় শিল্পী। তার প্রথম হিন্দি গানে
মডেল হতে পেরে আমি আনন্দিত।’
গত ২৭ আগস্ট এই মিউজিক ভিডিওর চিত্রায়ণ
শুরু হয়েছে। হিন্দির পাশাপাশি বাংলা ভাষায়ও গানটি মুক্তি পাবে। শুটিং এবং সম্পাদনা শেষে
চলতি বছরই গানটি প্রকাশ পাবে বলে জানা যায়।

