
টি-টোয়েন্টি, ওয়ানডের পর ভারতের টেস্ট দলের নেতৃত্বও পেয়েছেন রোহিত শর্মা,
ভিরাট কোহলির ছেড়ে দেওয়া স্থান গুলো একে একে নিজের করে নিলেন ডানহাতি এই ওপেনার।
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য রোহিতকে অধিনায়ক
করে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), বাদ পড়েছেন আজিঙ্কা
রাহানে, চেতশ্বর পুজারা, ঋদ্ধিমান সাহা ও ইশান্ত শর্মা, ফিরেছেন রাবীন্দ্র জাদেজা,
জাসপ্রিত বুমরাহ ও শুভমান গিল।ইঞ্জুরির কারণে নেই লোকেশ রাহুল ও ওয়াশিংটন সুন্দর, বিশ্রাম
দেওয়া হয়েছে শার্দুল ঠাকুরকে, জানিয়েছেন প্রধান নির্বাচক চেতন শর্মা।
উল্লেখ্য, বিরাটের নেতৃত্ব ছাড়া নিয়ে দীর্ঘ নাটক চলছে ভারতীয় ক্রিকেটে।
রোহিতকে ভারতীয় ক্রিকেটে পূর্ণ দায়িত্ব দেওয়ার পর সেই পর্ব থামে কি না, সেই দিকে নজর
থাকবে ক্রিকেটপ্রেমীদের।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, হানুমা বিহারী, শুভমান গিল, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), কে এস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন (ফিটনেস), রাবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব ও সৌরভ কুমার।

