Logo
শিরোনাম

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু ১৫ নভেম্বর থেকে

প্রকাশিত:মঙ্গলবার ০৯ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৮১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে সাংবাদিকদের এ কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী।

তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও ট্যুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে একমাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করা হবে। যেতে হবে বিমানে। পর্যায়ক্রমে বিমানের পাশাপাশি স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে।

দোরাইস্বামী বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন তিনি।


আরও খবর