Logo
শিরোনাম

ভারতে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

প্রকাশিত:শুক্রবার ০৩ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের গুজরাটের ভাদোদরা শহরের নন্দেসারি জিআইডিসি-তে একটি রাসায়নিক কারখানায় বৃহস্পতিবার (২ মে) ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ওই কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি দিপক নাইট্রাইট কোম্পানিতে ঘটেছে। এতে এখন পর্যন্ত ৭ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এছাড়া উদ্ধারকাজ চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

দূর থেকে ওই কারখানায় কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত জানা যায় নি বলে খবরে বলা হয়েছে।

নিউজ ট্যাগ: ভয়াবহ আগুন

আরও খবর