Logo
শিরোনাম

ভারতে পুরস্কৃত চিত্রগ্রাহক ও নির্মাতা সাহিল রনির `মানুষ’

প্রকাশিত:রবিবার ০৩ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ৩৬৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতে পুরস্কৃত সাহিল রনির মানুষ চিত্রগ্রাহক ও নির্মাতা সাহিল রনির নির্মিত মানুষ। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তার পরিচালিত প্রথম শর্ট ফিল্ম। ফিল্মের প্রযোজক ইসতিয়াক মাহমুদ। এই মাসেই ভারতে আয়োজিত স্প্রাউডিং সিড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সাহিল রনি নির্মিত মানুষ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে।

এদিকে এ বছরের ২৬ থেকে ২৮ ডিসেম্বরে বান্দরবানে অনুষ্ঠিত গ্লোবাল ইয়ুথ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত চলচ্চিত্র বিভাগে প্রদর্শিত হয় মানুষ। এটিতে অভিনয় করেছেন সেলিম আহমেদ (প্রয়াত), নিশাত প্রিয়ম,গীতাশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ। মানুষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে গল্পলেখক শামিমা সেকেন্দার এর সবাই ভিন্ন একসাঙ্গে অনন্য ক্যাম্পেনে পাঠানো গল্পের ওপর ভিত্তি করে। নির্মাতা রনি বলেন, আসলে এইসব সম্মান অনেক বেশি আনন্দের। আমি পেশায় সিনেমাটোগ্রাফি করলেও মাঝে মাঝে নির্মাণ করি।


সেই হিসেবে এটি নির্মাণ করা। আমি খুবই আনন্দিত এই পুরস্কার প্রাপ্তিতে। সাহিল রনি বাংলাদেশের অন্যতম চলচ্চিত্রকার সাইফুল ইসলাম মান্নুর হাত ধরে মিডিয়াতে পথচলা শুরু করেন ১৯৯৮ সালে। ডিএসএলআর, ড্রোন, স্টেডিক্যামসহ অনেক নতুন টেকনোলজি বাংলাদেশ প্রথম ব্যবহার শুরু হয়েছে তার হাত ধরেই। সৈকত নাসিরের দেশা দ্যা লিডার, আশিষ খন্দকারের তার কোনো নাম নেই ইয়াসির আরাফাত জুয়েলের মুখোশ মানুশ চলচ্চিত্রে সিনেমাটোগ্রাফির জন্য সর্বাধিক পরিচিত।

এছাড়াও অসংখ্য টিভি নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনে তিনি ডিওপি হিসেবে বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করেছেন। এছাড়াও কাজ করেছেন দেশ-বিদেশের অনেক গুণী পরিচালকের ডকুমেন্টারিতে। ২০১৪ সালের শেষেরদিক থেকে ২০২০ পর্যন্ত ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) হিসেবে চাকরি করেছে দীপ্ত টিভিতে। সম্প্রতি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চিরঞ্জীব মুজিব নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শূটিং শেষ করেছেন। এছাড়াও রাশিদ পলাশের পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রীতিলতাতে কাজ করছেন।


আরও খবর