Logo
শিরোনাম

ভারতে পাচার হওয়া ২৩ কিশোর-কিশোরী বাংলাদেশে

প্রকাশিত:বুধবার ২৩ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া ২৩ কিশোর-কিশোরী দেশে ফিরেছে। মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ২৩ জনকে হস্তান্তর করেছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

এ সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রথম সেক্রেটারি শামিমা ইয়াসমিন স্মৃতি ও বাংলাদেশের পক্ষে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ ইলিয়াস হোসেন বলেন, দেশে ফেরত আসাদের বয়স ২৫ এর নিচে। বিভিন্ন সময়ে ভারতে গিয়ে কেউ হারিয়ে যায়, আবার কেউ কেউ পুলিশের কাছে আটক হয়ে আদালতের মাধ্যমে সেদেশের সেইফ হোমে থাকে। ২৩ জনকে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সেক্রেটারি শামিমা ইয়াসমিন স্মৃতি বলেন, এদের কেউ কেউ পাচারের শিকার বাকিরা সেদেশে অবৈধভাবে অবস্থানের কারণে পুলিশের কাছে আটক হয়। বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন সেইফ হোমে অবস্থানরত এ সকল বাংলাদেশি নারী ও শিশুদের নাগরিকত্ব যাচাই বাছাই সম্পন্ন করা হয়। পরে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়েছে।


আরও খবর