Logo
শিরোনাম

ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৩১৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরে ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথম একজনের মৃত্যু হয়েছে। তার নাম লক্ষ্মীনারায়ণ। ৭৩ বছর বয়সী এ ব্যক্তি করোনার দুটি টিকা নিয়েছিলেন। এছাড়া লক্ষ্মীনারায়ণের কোথাও ভ্রমণ কিংবা সংশ্লিষ্ট কারও সংস্পর্শেও আসেননি।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে বুধবার পর্যন্ত ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে ৬৫৩ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। দিল্লিতে ওমিক্রনের সর্বোচ্চ রোগী (৪৬৪ জন) পাওয়া গেছে।

অন্যদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেশি। মঙ্গলবার দেশটিতে ৩৭ হাজার ৩৭৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

কোভিডের ঘটনা বাড়তে থাকায় ভারতের কয়েকটি রাজ্য রাতের কারফিউয়ের মতো নিষেধাজ্ঞা জারি করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও বলেছে, বিশ্বজুড়ে ওমিক্রন বেড়ে যাওয়ায় নতুন নতুন আরও বিপজ্জনক রূপের উদ্ভবের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।


আরও খবর