Logo
শিরোনাম

ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা কমেছে

প্রকাশিত:সোমবার ৩১ মে ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৮৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনায় বিপর্যস্ত ভারতে প্রায় দুই মাস পর আক্রান্ত শনাক্ত হয়েছে দেড় লাখের মতো; মৃত্যুও কিছুটা কমেছে। মারা গেছেন আরও ৩ হাজার ১২৮ জন। সোমবার সকালে কর্তৃপক্ষের বরাত দিয়ে গত ২৪ ঘণ্টা অর্থ্যাৎ এক দিনের এই হিসেব দিয়েছে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম।

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৪ জন। এই সংখ্যক আক্রান্ত শেষবার ছিল ১১ এপ্রিল।

করোনায় দৈনিক মৃতের সংখ্যাও গত কয়েকদিনের তুলনায় কমেছে। তবে এখনও তা ৩ হাজারের উপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ১২৮ জনের।


আরও খবর