
করোনায় বিপর্যস্ত
ভারতে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম ছিলো। তবে গত ২৪ ঘণ্টায় ভারতে বেড়েছে শনাক্ত
ও মৃত্যু। দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি।
বুধবার (২৩ জুন)
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত
হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী বেড়েছে
প্রায় ৮ হাজার। টানা কয়েকদিন নতুন রোগী শনাক্তের সংখ্যা কমে এলেও বুধবার তা আবারও কিছুটা
বেড়ে গেল। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা
দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে।
অন্যদিকে গত ২৪
ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৫৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায়
গত একদিনে মৃত্যু বেড়েছে প্রায় দুইশো। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা
গেছেন ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৮৫৫ জনে।
গত কয়েক সপ্তাহ
ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার কমছে। বুধবারের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন দৈনিক সংক্রমণের
হার ২ দশমিক ৬৭ শতাংশ।

