Logo
শিরোনাম

ভারতে একদিনে আরও ৫০৯ মৃত্যু

প্রকাশিত:শনিবার ২৮ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে তৃতীয় ঢেউয়ের শঙ্কা ক্রমেই বাড়ছে। দেশটিতে প্রতিদিনই হু হু করে বাড়ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৬ হাজার ৭৫৯ জন আক্রান্ত হন। এ সময়ে ৫০৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি।

দেশটিতে দৈনিক সংক্রমণ কমার কোনো লক্ষণ নেই। মাঝেমধ্যে এক বা দুদিন ৩০ হাজারের নিচে সংক্রমণ নামলেও ফের বেড়েছে সংক্রমণ। শুক্রবার দেশটিতে শনাক্ত হয়েছিলেন ৪৪ হাজার ৬৫৮ জন। এর আগে বৃহস্পতিবার ৪৬ হাজার ১৬৪ জন, বুধবার ৩৭ হাজার ৫৯৩, মঙ্গলবার ২৫ হাজার ৪৬৭ জন করোনাক্রান্ত হয়েছিলেন।

ভারতে বাড়ছে করোনাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। শুক্রবার ৪৯৬ ও বৃহস্পতিবার মৃত্যু হয় ৬০৭ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৭ হাজার ৩৭০ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৪৭ মানুষ।

চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনায় এপর্যন্ত ২১ কোটি ৬২ লাখ ২৪ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা যায় ৪৪ লাখ ৯৯ হাজার ১৯১ জন।


আরও খবর