
করোনার দ্বিতীয়
ঢেউয়ের তেজ কিছুটা কমেছে ভারতে। দেশটিতে প্রায় প্রতিদিনই মৃত্যু-সংক্রমণ কমছে। সর্বশেষ
২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১ হাজার ৪২২ জনের।
দেশটির স্বাস্থ্য
মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্থান টাইমস।
খবরে বলা হয়,
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ২৫৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত
হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ২২১ জন।
এ পর্যন্ত দেশটিতে
মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৩৫ জনের।
চীনের উহান থেকে
ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে সোমবার সকাল পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৮২
হাজার ৯১ জনের, আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৯২ লাখ ৯৮ হাজার জন।

