Logo
শিরোনাম

ভারত থেকে অস্কারের দৌড়ে গুজরাটি ছবি ‘ছেল্লো শো’

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | ১১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আশা ছিল অনেক। হয়তো বক্স অফিসে রেকর্ড ব্যবসা করার পর অস্কারেও পৌঁছে যাবে RRR বা দ্য কাশ্মীর ফাইলস। আপাতত অস্কারের দৌড় থেকে ছিটকে গেছে ছবি দুটি। ছিটকে গেছে সঞ্জয়লীলা বনশালির গাঙ্গুবাঈও।  নতুন খবর, আগামী বছর অস্কারের জন্য সেরা বিদেশি ছবির বিভাগে ভারত থেকে পাঠানো হচ্ছে গুজরাটি ছবি ছেল্লো শো বা দ্য লাস্ট শো। ছবির পরিচালক পান নলিন।

গুজরাটের একটি ছোট্ট গ্রামের গল্প উঠে আসবে এই ছবিতে। ছবির মূল চরিত্রে এক কিশোর। তবে এই ছবির মূল বিষয়বস্তু হলো, কীভাবে ডিজিটাল মাধ্যম আসার পরে সেলুলয়েড আস্তে আস্তে হারিয়ে গেছে। তার মধ্যেও কীভাবে একজন সেলুলয়েডের প্রেমে পড়েছে, তা নিয়েই এই ছবির গল্প। এই ছবির মধ্যে দিয়ে পরিচালক দেখাতে চেয়েছেন এক যুগের অবসান ও আরেক যুগের শুরু।

ভারতীয় সংবাদমাধ্যমকে পরিচালক জানিয়েছেন, আমি ভাবতেই পারছি না! দারুণ লাগছে আমার। আসলে আমার এই ছবি সিনেমার কথা বলে। সিনেমার ভাষা, টেকনোলজি বদলে যাওয়ার কথা বলে। দেশ, বিদেশে প্রচুর প্রশংসা পেয়েছে এই ছবি। এবার দেখা যাক অস্কার জয় করতে পারে কি না। ফেডারেশনকে ধন্যবাদ এই ছবিকে বেছে নেওয়ার জন্য।

নিউজ ট্যাগ: দ্য লাস্ট শো

আরও খবর