Logo
শিরোনাম

ভাঙ্গায় সাপের ছোবলে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত:রবিবার ২১ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৬৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভাঙ্গায় বিষধর সাপের ছোবলে নিহার বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২০ আগস্ট) ভোরে উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিহার বেগম উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের মজিবুর শিকদারের স্ত্রী।

নিহত বৃদ্ধার স্বামী মজিবুর শিকদার বাংলানিউজকে জানান, শনিবার ভোরে শয়ন কক্ষ থেকে ফজরের নামাজ আদায় করা জন্য টিউবওয়েলে ওজু করতে যান নিহার বেগম। এ সময় বিষধর একটি সাপ তাকে ছোবল দেয়। তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাবাচ্ছুম আক্তার লিমা।


আরও খবর

বোয়ালমারীতে বৃদ্ধার আত্মহত্যা

শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩