Logo
শিরোনাম

ভালোবাসা দিবসে এই কাজগুলো করুন, সারাজীবন মনে রাখবে সঙ্গী

প্রকাশিত:বুধবার ০৮ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৪১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সামনেই আসছে বিশ্ব ভালোবাসা দিবস। প্রেমিক-প্রেমিকা বা দম্পতিরা নানাভাবে তাঁদের মনের কথা প্রকাশ করে থাকেন এই দিনে। পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো ভালবাসার মানুষদের দ্বারা পরিপূর্ণ থাকে ভালোবাসা দিবসে। অনেকেই আবার সঙ্গীকে নিয়ে চলে যান সিনেমা দেখতে। কিন্তু মানুষের ভিড়ে একটা সময় তা হয়ে উঠে অস্বস্তি বা বিরক্তির কারণ।

তাই এবার ভালোবাসা দিবসে ভিন্ন কিছু করে চমকে দিন আপনার সঙ্গীকে যা সে মনে রাখবে সারাজীবন। টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে সেগুলো

পছন্দের খাবার রান্না করা

বাইরে থেকে খাবার কিনে না এনে অথবা অনলাইনে সঙ্গীর প্রিয় খাবার অর্ডার করার বদলে নিজেই এবার হয়ে উঠুন শেফ। সঙ্গীর প্রিয় খাবারের উপাদান এনে ঘরেই রান্না করে তাঁকে চমকে দিতে পারেন। এতে স্বাস্থ্যকর খাবারও খাওয়া হলো আর সঙ্গীকেও খুশি করা হলো। এটি আপনার সঙ্গীর সাথে বন্ধনের একটি দুর্দান্ত উপায় হয়ে উঠতে পারে।

একসাথে ঘুরে আসুন জাদুঘরে

সঙ্গীর সাথে যাদুঘরে যাওয়া হয়ে উঠতে পারে একটি অসাধারণ অভিজ্ঞতা। শিল্পের সৌন্দর্য বোঝা এবং তাঁর অর্থোদ্বার করা আপনাকে এবং আপনার সঙ্গীকে আবদ্ধ করবে খুব ঘনিষ্ঠভাবে। আর যদি উভয়ই হয়ে থাকেন ইতিহাসের প্রেমিক তবে এটি হয়ে থাকবে আপনার জন্য একটি অসাধারণ স্মৃতি।

খেতে যান নতুন রেষ্টুরেন্টে

সারাদিন কর্মব্যস্ততার পর হয়ত আর রান্না করার মত শক্তি থাকবে না। তার উপর দুজনই যদি হয়ে থাকেন কর্মজীবী তাহলে তো অবস্থা আরও শোচনীয়। তাই কাজ শেষে চলে যান নতুন কোনো রেষ্টুরেন্টে। দুজন মিলেই নতুন কোনো ডিশ ট্রাই করুন। যদি সম্ভব হয় তাহলে কোনো রুফটপ রেষ্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে চমকে দিতে পারেন সঙ্গীকে।

বাইরে থেকে হেঁটে আসুন

শহরের এই যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে বিনোদনমূলক কাজের জন্য সময় বের করা একধরনের চ্যালেঞ্জ। তাই পুরো দিন থেকে অন্তত কিছুটা সময় বের করে প্রেমিকাকে নিয়ে হেঁটে আসতে পারেন আসে পাশের লেকগুলো থেকে। বাইরে হাঁটাহাঁটি আপনাকে এবং আপনার সঙ্গীকে শিথিল করতে সাহায্য করতে পারে। তার সাথে এককাপ চা হলে কিন্তু মন্দ হয় না।

উপভোগ করতে পারেন সূর্যাস্ত

যান্ত্রিক এই নগরীতে ফাঁকা জায়গা খুঁজে পাওয়া যেনো এক অষ্টম আশ্চর্য। একটু খোঁজ করলে অবশ্য এর সন্ধান পাওয়া যাবে। তাই চলে যান আপনার ভালোবাসার সঙ্গীকে নিয়ে এমন কোনো ফাঁকা জায়গাতে যেখানে সূর্যাস্তের সাক্ষী হতে পারবেন আপনারা দুজনই। শহরের যানজট আর কোলাহলমুক্ত এলাকায় দুজন মিলে উপভোগ করুন এক সুন্দর গোধূলি।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩