Logo
শিরোনাম

উত্তরকাশীতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২৬

প্রকাশিত:সোমবার ০৬ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে একটি তীর্থযাত্রী বোঝাই বাস খাদে পড়ে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে ৩০ জন তীর্থযাত্রী নিয়ে যমুনোত্রীর উদ্দেশে রওনা হয়েছিল বাসটি। রবিবার উত্তরকাশীর কাছে একটি জায়গায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানান, পুলিশ এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই ঘটনায় শোক প্রকাশ করে মৃতদের পরিবারকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়। 


আরও খবর