Logo
শিরোনাম

উত্তরায় ফ্ল্যাটের ভেতরে ককটেল বিস্ফোরণ

প্রকাশিত:শনিবার ০৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর উত্তরায় একটি ভবনের ফ্ল্যাটের ভেতরে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় ভবনটির কেয়ারটেকারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে উত্তরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোহসীন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ওসি মোহসীন বলেন, উত্তরার ৫ নম্বর সেক্টরের ৬/এ নম্বর রোডের একটি ভবনে ফ্ল্যাটের রান্নাঘরের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি তাজা ককটেল ও ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে। এ ঘটনায় ভবনটির কেয়ারটেকারসহ দুজনকে আটক করা হয়।

তিনি বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


আরও খবর