Logo
শিরোনাম

উত্তর কোরিয়ায় প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:রবিবার ১২ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পরমাণু চুক্তির মধ্যস্থতাকারী শোয়ে সুন- হুইকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার (১১ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে। এর আগে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দেশটির সামরিক কর্মকর্তা রি সন গোয়ান এবং উপপররাষ্ট্রমন্ত্রী ছিলেন শোয়ে সুন- হুই। সর্বশেষ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপে দেশের কূটনৈতিক দলের নেতৃত্ব দিয়েছিলেন রি সন গোয়ান।

শনিবার উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো ফোরামের বৈঠকে শোয়ে সুন হুইকে নতুন পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেন কিম জং উন।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিরাপত্তা ইস্যুতে বৈঠক করতে কিম জং উনের নেতৃত্বে যে প্রতিনিধিদল ভিয়েতনামের রাজধানীতে গিয়েছিল, সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শোয়ে। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে শোয়ে বলেছিলেন, আমি মনে করি, আমাদের প্রস্তাব বাতিল করার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি সোনালি সুযোগ হাতছাড়া করল।

নিউজ ট্যাগ: উত্তর কোরিয়া

আরও খবর