
সূচকের উত্থানের
মধ্য দিয়ে শেষ হয়েছে আজকের শেয়ারবাজারের লেনদেন।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে।
এদিন ২০ পয়েন্ট
বেড়ে ডিএসইর ডিএসইএক্স সূচক অবস্থান করছে ৬ হাজার ৭৫৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে এবং ডিএসই শরিয়াহ
সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২৫৩৮ পয়েন্ট ও ১৪৩৬ পয়েন্টে।
এ ছাড়া দিনটিতে
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৭৬ কোম্পানির এবং কমেছে ১৪৭ কোম্পানির। এ ছাড়া দাম অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম
স্টক এক্সচেঞ্জেও বেড়েছে সূচক। সিএএসপিআই সূচক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার
৬৮০ পয়েন্টে।

