
কক্সবাজারের উখিয়ায়
একটি রোহিঙ্গা ক্যাম্প থেকে নগদ সাড়ে ১১ লাখ টাকাসহ এক ব্যক্তি আটক হয়েছেন, যাকে মিয়ানমারের
নাগরিক বলছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন – এপিবিএন। সোমবার
(৪ এপ্রিল) বিকালে উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এ-ব্লকের ৪৩ নম্বর
শেডে এ অভিযান চালানো হয় বলে ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. নইমুল হক জানান।
আটক কামাল হোসেন
(৪০) এই ক্যাম্পের বাসিন্দা মৃত আবুল কাশেমের ছেলে।
৪ এপিবিএন এর
অধিনায়ক নাইমুল হক বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে
এপিবিএনের অভিযান (ব্লক রেইড) অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার বিকালে এই ক্যাম্পে
অভিযান চালানো হয়। এ সময় এই রোহিঙ্গা নাগরিকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার বসতঘর
তল্লাশি করা হয়। এ সময় বসতঘরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা নগদ ১১ লাখ ৫০ হাজার বাংলাদেশি
মুদ্রা পাওয়া যায়। পরে লোকটিকে আটক করা হয়।
তিনি আরও জানান,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। ধারণা করা হচ্ছে অর্থ
পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত সে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এপিবিএন এর এই
কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিপুল পরিমাণ নগদ টাকা মজুদের
উৎসের ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেনি। ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি অর্থপাচার ও
চোরাচালানের সাথে জড়িত। সে পাচারের জন্য এসব অর্থ মজুদ করেছিল।
আটক ব্যক্তির
বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান নাইমুল হক।

