Logo
শিরোনাম

উজিরপুরে নৌকা বাইচে লাখো মানুষের সমাগম

প্রকাশিত:সোমবার ১০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ২০৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে ১৬৪তম ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। এদিন নৌকা বাইচকে কেন্দ্র করে মেলা জমে উঠে। এতে লক্ষাধিক মানুষের সমাগম হয়।

রোববার (৯ অক্টোবর) বিকেল ৩টায় লক্ষী পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় হারতা কঁচা নদীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপারা) আসনের সংসদ সদস্য মো. শাহে আলম।

অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আনিচুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ইকবাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল মল্লিক, হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনিল বিশ্বাসসহ নেতৃবৃন্দ।

নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা রং এর সাজানো ৬টি নৌকা অংশ নেয়। এসময় নৌকা বাইচ অনুষ্ঠান উপভোগ করার জন্য নদীর দুই ধারে প্রতি বছরের ন্যায় লক্ষ লক্ষ মানুষ আনন্দ উল্লাসে মেতে উঠেছে। নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

নিউজ ট্যাগ: নৌকা বাইচ

আরও খবর