Logo
শিরোনাম

উচ্চ বেতনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে চাকরির সুযোগ

প্রকাশিত:বুধবার ০৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৩৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, মানবসম্পদ ও প্রযুক্তি দক্ষতা প্রকল্পের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ

পদের নাম: সহকারী প্রোগ্রামার/ সহকারী সফটওয়্যার ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ১

যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি।

বয়স: ২৬ ফেব্রুয়ারি তারিখে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

বেতন: সর্বসাকল্যে ৩৭,১৫০ টাকা

চাকরির মেয়াদ: ২০২৩ সালের জুন পর্যন্ত।

যেভাবে আবেদন করবেন:

অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি: আবেদন ফি বাবদ ৩০০ টাকা মোবাইল ব্যাংকিং সেবা রকেট, বিকাশ ও নগদের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৬ ফেব্রুয়ারি ২০২২।


আরও খবর

দেশবন্ধু গ্রুপে ম্যানেজার পদে চাকরি

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩