Logo
শিরোনাম

তুষারধসে আটকা পড়ে সাত সেনা সদস্য নিহত

প্রকাশিত:বুধবার ০৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের অরুণাচল প্রদেশে যে সাত সেনা সদস্য তুষারধসে আটকা পড়েছিলেন, তারা সবাই মারা গেছেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী। এরই মধ্যে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

গত রোববার অরুণাচল প্রদেশের কামেঙ্গ সেক্টরের উঁচু এলাকায় তুষারধসের মুখে পড়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর সাত জওয়ান। সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে ১৪ হাজার ফুট উঁচু ওই এলাকার আবহাওয়া কয়েকদিন ধরেই দুর্যোগপূর্ণ ছিল। তুষারপাতও হচ্ছিল প্রচুর।

সোমবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তুষারধসের পর থেকে টহলদারি দলের সাত সদস্য নিখোঁজ রয়েছেন। তাদের খোঁজে শুরু হয় উদ্ধার অভিযান। মঙ্গলবার জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে সাতজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউজ ট্যাগ: সেনা সদস্য নিহত

আরও খবর