Logo
শিরোনাম

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় ভাই-বোন নিহত

প্রকাশিত:শুক্রবার ২৮ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৯৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ী ইউনিয়নের রায়পুরে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবুল কালাম আজাদ (৭০) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বুধবার দিনের বেলা বাড়ির পাশের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জেরে প্রতিবেশী দুলাল মিয়া রাত ৮ দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালামের বাড়িতে এসে হামলা চালায়। এসময় আবুল কালাম আজাদ ও তার বড় সকিনা বেগম গুরুতর আহত হয়। পরে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণ করে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহারিয়ার এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।


আরও খবর

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মঙ্গলবার ৩১ জানুয়ারি ২০২৩